Friday, June 5, 2026

মহাভারতের ‘নাগকন্যা’কে বাড়ি নিয়ে এলেন সৃজিত!

Date:

Share post:

শখ বোধহয় একই বলে। অনেকদিন ধরে বাড়িতে প্রিয় পোষ্যকে আনতে চেয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। কিন্তু নানা কারণে সেটা হচ্ছিল না। অবশেষে সুদূর কলম্বিয়া থেকে পাইথন নিয়ে এলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সাধ করে নাম রেখেছেন ‘উলুপী’ ( মহাভারতের নাগকন্যা)। কথিত আছে, বনবাসে থাকাকালীন অর্জুনের সঙ্গে উলুপীর (Ulupi) বিবাহ হয়। কিন্তু সাপ পোষা কি আইনসম্মত? পরিচালকের কাণ্ডে প্রশ্ন তুলছেন অনুরাগীরাই।

গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে পরিচালক লেখেন, ‘‘উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।’’ এরপরই গুঞ্জন শুরু হয়। তারপরই পাইথনের আগমনের খবর মেলে। সূত্রের খবর, দিন দশেক আগে সৃজিত তাঁর নতুন পোষ্যটিকে বাড়িতে নিয়ে আসেন। বন দফতরের থেকে যাবতীয় প্রযোজনীয় অনুমতি নিয়েই বাচ্চা ‘পাইথন’ পুষেছেন পরিচালক। সাপ বাড়িতে রাখার ব্যাপারে দেশের আইন কী বলছে? ১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে দেশে সাপ ধরা, মারা বা সাপের শরীরের কোনও অংশের তৈরি জিনিসপত্রকে ব্যবহার করা নিষিদ্ধ। তবে সৃজিত আইন বিরুদ্ধ কাজ করেননি। তাঁর কাজে বৈধ কাগজ রয়েছে বলে খবর। কিন্তু সাপ পোষার ঝক্কি তো কম নয়, কীভাবে সামলাবেন? সৃজিত বলেন, ‘‘পাইথন খুবই শান্ত প্রাণী। এ আর ঝক্কি কী! তবে আমি অনেক ছোট থেকেই সাপখোপ সামলাতে পারি। আমার কোনও ভয় নেই।” ঘনিষ্ঠরা বলেই ‘ জাতিস্মর ‘ পরিচালক সত্যিই বাবুরাম সাপুড়ে।


Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...