Saturday, June 20, 2026

১ জুলাই থেকে দেশে কার্যকর হচ্ছে ৩ ‘সংহিতা’ আইন

Date:

Share post:

সংসদে পাশ হওয়ার পর অবশেষে ১ জুলাই থেকে দেশে কার্যকর হতে চলেছে তিনটি ফৌজদারি আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ‘ভারতীয় সাক্ষ্য আইন’। এই আইন কার্যকরের জেরে বাতিল হয়ে যাবে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি (ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি), কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (সিআরপিসি) এবং ১৮৫৭ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল ১ বছরের মধ্যেই নয়া এই ৩ আইন কার্যকর হবে দেশের সব থানায়। দিল্লি, চণ্ডীগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথমে সেই তিনটি আইন কার্যকর হবে। পাশাপাশি জানা যাচ্ছিল, নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে যাতে দেশের সব থানা সহজ হতে পারে, সেজন্য ৯০০টি ফরেন্সিক ল্যাবরেটরি অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। বিভিন্ন ক্ষেত্রের প্রশিক্ষকদের নিয়োগ করছে। কারণ তিনটি আইনেই প্রযুক্তি ও ফরেন্সিকের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। সেই রেশ ধরে জানুয়ারিতে জয়পুরে পুলিশের ডিরেক্টর জেনারেলদের বার্ষিক সম্মেলন থেকেই পুলিশ অফিসারদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাতে তাঁরা নয়া তিনটি ফৌজদারি আইনের সঙ্গে সড়গড় হয়ে ওঠেন। সেইসঙ্গে নয়া তিনটি ফৌজদারি আইনে যেহেতু প্রযুক্তির উপর বাড়তি জোর দেওয়া হয়েছে, তাই থানা থেকে শুরু পুলিশের সদর দফতর পর্যন্ত প্রযুক্তি উন্নত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, নয়া যে তিনটি আইন আনা হয়েছে, তাতে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে নিয়ম পালটানো হয়েছে। ই-এফআইআর দায়ের করার সুযোগ আছে। ইলেকট্রনিক নথিকে প্রামাণ্য নথি হিসেবে বিচার করা হবে। প্রথমবারের জন্য গণপিটুনির মতো অপরাধকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করার বিধান আছে নয়া ফৌজদারি আইনে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...