Friday, June 26, 2026

বাইপাসের ধারে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, একাধিক ঘর পুড়ে ছাই 

Date:

Share post:

বাইপাসের ধারে আনন্দপুর (Anandapur Area) এলাকায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন পৌঁছে গেছে। বেসরকারি হাসপাতালের কাছে, মাঠে যে ঝুপড়ি রয়েছে সেখানে সকাল ১১ টা নাগাদ আগুন লেগেছে বলে খবর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও দমকলের ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। কালো ধোয়ায় চারপাশ ঢেকে গেছে, একের পর এক ঘর পুড়ে ছাই। আতঙ্কে স্থানীয়রা।

মাত্র পাঁচ মিনিটের মধ্যে সব শেষ , কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসিরা। প্রায় শতাধিক বাসস্থান চোখের নিমেষে ভস্মীভূত হয়ে গেছে। পরপর বিস্ফোরণে জেরে কেঁপে ওঠে এলাকা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড , যাবতীয় ডকুমেন্টস সবই আগুনের গ্রাসে। হাওয়ার বেগ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর। বারোটা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসার খবর মিলেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...