Saturday, June 27, 2026

আশঙ্কা ছিলই, খট্টরের কাছে নিরাপত্তারও দাবি জানান রাঠি! নেতার মৃত্যুতে বাড়ছে রহস্য

Date:

Share post:

হরিয়ানায় দুষ্কৃতীদের গুলিতে রবিবার খুন হয়েছেন INLD দলের প্রধান নাফে সিং রাঠি। তাঁর মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্য। জানা যাচ্ছে, তিনি যে খুন হতে পারেন এমন আশঙ্কা ৬ মাস আগে থেকেই ছিল। এমনকি এই বিষয়ে অজ্ঞাত ছিলেন না খোদ মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রাঠির প্রাণনাশের সম্ভাবনা রয়েছে বিষয়টি জানতে পাওয়ার পর নিরাপত্তা চাওয়া হয়েছিল সরকারের কাছে। এমনই বিস্ফোরক দাবি করলেন দলের সাধারণ সম্পাদক অভয় চৌটালা। এবং গোটা ঘটনার জন্য দায়ী করলেন খোদ মুখ্যমন্ত্রী খট্টরকে। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এই হত্যাকাণ্ডকে ঘিরে উত্তাল হয়ে উঠল হরিয়ানা।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বাহাদুরগড়ের কাছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রধান নাফে সিং রাঠি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে মৃত্যু হয় রাঠি ও দলের এক কর্মীর। পাশাপাশি ঘটনায় রাঠির বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কে বা কারা এভাবে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। দলের নেতা অভয় চৌটালা বলেন, রাঠি নিজের মুখ্যমন্ত্রী খাট্টার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, রাজ্য পুলিশের ডিজি এবং ঝাজ্জরের পুলিশ সুপারকে (SP) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছিলেন। চেয়েছিলেন বাড়তি নিরাপত্তা। সেই নিরাপত্তার অভাবেই এভাবে খুন হতে হল রাঠিকে। রাঠির মৃত্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে সিবিআই তদন্তের দাবি তুলেছেন চৌটালা। অন্যদিকে, এমন হাড়হিম করা হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...