Saturday, February 21, 2026

ফের পিছলো শাহজাহানের আগাম জামিনের শুনানি

Date:

Share post:

গত মাসেই শেখ শাহজাহান আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন বারাসাত আদালতে। সেইদিন ২৬ ফেব্রুয়ারি তার আগাম জামিনের শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু, এর মধ্যেই আইনজীবী যুগল কিশোর মণ্ডল ও অমল সাধুখাঁ এই দুই আইনজীবী মারা গিয়েছেন। বারাসাত আদালতে সোমবার তাঁদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে পেন ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে।ফলে এদিন আদালতের সব কাজ বন্ধ।

আদালত সূত্রে জানা গিয়েছে, আইনজীবীরা কাজ না করায় শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানির দিন পরিবর্তন হতে পারে । তবে বিশেষ ক্ষেত্রে যদি শেখ শাহজাহানের আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কাছে এই মামলা করানোর জন্য আবেদন করে সে ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন বিশেষ ছাড় দিতে পারে। এই পরিস্থিতিতে এখন আদালত কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে সন্দেশখালি-সহ গোটা রাজ্যের মানুষ। সোমবারই হাই কোর্ট জানিয়ে দিয়েছে যে রাজ্য পুলিশের শাহজাহানকে গ্রেফতারিতে কোনও বাধা নেই। তবে আদালতের তরফ থেকে আগাম এই রক্ষা কবচ আদৌ মেলে কিনা সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের, এখন সেদিকেই নজর সবার।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের সময়েই IPL, দিন ঘোষণার আগে BCCI তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ (T20 World CUP)শেষ হলেই শুরু হবে আইপিএল(IPL 2026)। সাধারণত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়...

রজতজয়ন্তী বর্ষে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’, কালজয়ী সৃষ্টির উদযাপনে গায়ক পর্ণাভ

সৃষ্টি হয়েছিল নয়ের দশকে, তারপর কখনও বিলম্বিত আবার কখনও দ্রুত লয়ের সুরে বাংলার আট থেকে আশির ঘরে পৌছে...

AI: ভারতের দৈনন্দিন সমস্যায় কার্যকর সমাধান

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ প্রদর্শিত উপস্থাপনাগুলি প্রমাণ করে যে, AI ধারণা থেকে বাস্তব ব্যবহারের পর্যায়ে পৌঁছেছে। এটি...

বিজেপির মধ্যপ্রদেশে তৈরি হচ্ছিল জাল নথি! গ্রেফতার ৫ আফগান

অবৈধভাবে ভারতে বাস করছিল আফগান নাগরিকরা। নিশ্চিন্তে। কারণ বিজেপি শাসিত রাজ্য থেকে তাদের জন্ম সংশাপত্র (birth certificate) থেকে...