Wednesday, June 24, 2026

লোকসভায় লক্ষ্য ৪০০, দক্ষিণ দখলে টিএমসির সঙ্গে জোট বিজেপির

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা বিজেপির। তবে দক্ষিণের রাজ্যগুলি ছাড়া টার্গেট পূরণ কার্যত অসম্ভব। এদিকে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির অবস্থা অত্যন্ত শোচনীয়। সঙ্গ ছেড়েছে পুরানো সঙ্গী এআইডিএমকে। এই অবস্থায় দক্ষিণের রাজ্যে অস্তিত্বের জানান দিতে টিএমসি অর্থাৎ তামিল মানিলা কংগ্রেস-এর হাত ধরল বিজেপি। দলের শীর্ষ নেতা জি কে ভাসান জানিয়ে দিলেন আগামী ২৭ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদির জনসভায় যোগ দেবেন তিনি।

এআইডিএমকে বিজেপির সঙ্গ ছাড়ায় এতদিন একাই দক্ষিণভূমে ‘খাবি’ খাচ্ছিল গেরুয়া শিবির। বেশ বুঝতে পারছিল তামিলনাড়ুতে একা হাতে কিছুই করা সম্ভব নয় তাদের পক্ষে। ফলত সেখানকার আঞ্চলক দলের সঙ্গে জোট করতে সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছিল শীর্ষ নেতৃত্বের তরফে। অবশেষে তা সফল হল। জানা যাচ্ছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র শরিক হিসেবেই লোকসভা ভোটে লড়াই করবে তামিল মানিলা কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, এই দলের প্রতিষ্ঠাই হয়েছিল জাতীয় স্তরে রাজনীতির লক্ষ্য নিয়ে। বিজেপির হাত ধরার ফলে তাঁদের লক্ষ্যপূরণের পাশাপাশি তামিলনাড়ুরও উন্নতি হবে। তবে লোকসভার আগে দক্ষিণের এই রাজ্যে নয়া জোট রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, কর্নাটকে ছিটেফোটা আধিপত্য বিস্তার করলেও দক্ষিণের বাকি রাজ্য এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়েছে বিজেপির। কারণ বিজেপির নীতি হিন্দি-হিন্দু-হিন্দুস্তান কখনই মেনে নেয়নি দ্রাবিড়ভূম। তবে ২৪ এর নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে দক্ষিণের মানুষের মন পাওয়া অত্যন্ত জরুরি। যার জেরেই এবার সেখানে টিএমসির হার ধরে বৈতরণী পার হতে চায় পদ্ম শিবির।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...