Wednesday, May 13, 2026

রাঁচিতে দুরন্ত ইনিংস, কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস ধ্রুভের

Date:

Share post:

চতুর্থ টেস্টে ব্যাট হাতে নজর কাড়েন ভারতের তরুণ ক্রিকেটার ধ্রুভ জুরেল। রাঁচিতে যেখানে ভারতীয় ব্যাটাররা ব্যাট হাতে ব্যর্থ, সেখানে ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন ধ্রুভ। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করেন ধ্রুভ, দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ধ্রুভের ব্যাটে ভর করেই চতুর্থ টেস্ট জয় পায় টিম ইন্ডিয়া। এর সুবাদে ম্যাচের সেরাও হন তিনি। আর সেরা হয়ে ম্যাচে সফল হওয়ার রহস্য ফাঁস করলেন তিনি।

ম্যাচ শেষে ধ্রুভ বলেন, “ আমি পরিস্থিতি অনুযায়ী খেলেছি। প্রথম ইনিংসে আমাদের রান দরকার ছিল। আমি জানতাম, যতটা বেশি রান করতে পারব, তত ভাল। কারণ, চতুর্থ ইনিংসে আমাদেরই ব্যাট করতে হত। সেই কাজটাই করার চেষ্টা করেছি।” প্রথম ইনিংসে ৯০ রান করেন ধ্রুভ। এই ইনিংস নিয়ে তিনি বলেন, “ শেষ দিকে কয়েকটা জুটি হয়েছিল। তাই ওদেরও কৃতিত্ব দিতে হবে। আমি শুধু বল দেখে সেই অনুযায়ী খেলছিলাম। খুব বেশি কিছু ভাবার চেষ্টা করিনি।” অপরদিকে দ্বিতীয় ইনিংসে শুভমনের সঙ্গে জুটি নিয়ে ধ্রুভ বলেন, “ আমরা ঠিক করেছিলাম শেষ পর্যন্ত খেলব। লক্ষ্যকে ১০ রানের এক একটা সেটে ভাগ করে নিয়েছিলাম। একটা করে সেট ধরে এগোচ্ছিলাম। সেটাই কাজে এসেছে।”

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ জিতে কী বললেন ভারত অধিনায়ক?


Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...