Sunday, March 15, 2026

অলৌকিক কাণ্ড! ঘুম ভেঙে জেগেই কাজ শুরু জাপানের চন্দ্রযান স্লিমের 

Date:

Share post:

গত বছরের ২৩ অগাস্ট ইতিহাস তৈরি করেছে ভারত। ওই দিন ভারতের চন্দ্রযান-৩ সফল ভাবে অবতরণ করে চাঁদের বুকে। চাঁদে ১৫ দিনের টাস্ক পূরণ করে ‘নিদ্রায়’ চলে গিয়েছিল চন্দ্রযান-৩। অনেকবার ডাকাডাকি করলেও শেষ পর্যন্ত নিদ্রাভঙ্গ হয়নি। তবে যা হয়নি ভারতের চন্দ্রযান-৩-এর ক্ষেত্রে তা সম্ভব হল জাপানের চন্দ্রযানের ক্ষেত্রে। চাঁদের মাটিতে এক অলৌকিক ঘটনা ঘটাল জাপানের ল্যান্ডার ‘স্লিম’। চাঁদে রাত কাটানোর পর ল্যন্ডার ‘স্লিম’-এর ঘুম ভাঙল। ডাকাডাকিতে মিলল সাড়া।

গত মাসে চাঁদে মহাকাশযান পাঠায় জাপান। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা দাবি করে, সফল ভাবে চাঁদে পৌঁছেছে মহাকাশযান ‘স্লিম’। যদিও অবতরণের সময় কিছু খানিক গোলযোগ হয়। প্রথমের দিকে সূর্যের আলোয় কাজ করতে পারছিল না স্লিমের যন্ত্রপাতিগুলি। সমস্যা সমাধানে ক্রমাগত চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। তবে কাজের কাজ হচ্ছিল না। তবে সূর্যের আলোর অভিমুখ পরিবর্তনের পর দুই দিনের জন্য সক্রিয় হয়ে ওঠে স্লিম। ওই দুই দিন বেশ কিছু প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালায়। এরপর অবশ্য চাঁদের অন্ধকার ঘনিয়ে আসে। চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়ে স্লিম।

কিন্তু এদিন আচমকাই গভীর ঘুম থেকে উঠে JAXA-র সঙ্গে যোগাযোগ স্থাপন করে SLIM। এদিন ঘুম থেকে জেগে ওঠার পর, স্লিম নিজের উচ্চ প্রযুক্তির ক্যামেরা দিয়ে চাঁদের মাটির পরীক্ষা ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করতে থাকে। এই ল্যান্ডারটিকে কিন্তু চন্দ্র রাত বা লুনার নাইটের জন্য প্রস্তুত করা হয়নি। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা চেয়েছিলেন স্লিম দিনের আলোতেই যা পরীক্ষা করার করুক। কিন্তু চাঁদে গিয়ে নিজের ‘খেল’ দেখাচ্ছে স্লিম।

 

 

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...