Wednesday, May 20, 2026

হাই কোর্টে জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার

Date:

Share post:

হাই কোর্টে জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদ সর্দারের জামিনের আবেদন মঞ্জুর করে। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা যায় না। নিরাপদর আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, জামিনের দিনই গ্রেফতার করা হল একজনকে। ১৫ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় নিরাপদ সর্দারকে। ১৭ দিন কেটে গিয়েছে। তিনি এখনও জেলে। রাজ্যের তরফে আইনজীবী রুদ্রদীপ নন্দী বলেন, প্রথম এফআইআর টি ওখানে অপরাধের জন্য। বিক্ষোভ সংগঠনে ভূমিকা রয়েছে ওনার। কিছু বক্তব্য রেখেছেন উনি। এরপরই বিচারপতি বসাক জানতে চান, ‘এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যখ্যা কী?’ একইসঙ্গে বিচারপতির প্রশ্ন, যারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কেন নেওয়া হবে না? এত দিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে?

সন্দেশখালিকাণ্ডে ফেরার শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নিরাপদ সর্দার। কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর অভিযোগের ভিত্তিতে তাঁকেই পরে গ্রেফতার করে পুলিশ। ১৭ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে স্পষ্ট জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে জামিনে মুক্তি দিতে হবে। নির্দেশ অমান্য হলে তা আদালত অবমাননার সামিল হবে বলে মনে করবে হাইকোর্ট। সেক্ষেত্রে নোটিশও জারি হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলার পুলিশ সুপারের থেকেও রিপোর্ট চেয়েছে আদালত।

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...