Tuesday, June 9, 2026

অখিলেশের পথে ‘কাঁটা’, রাজ্যসভার ভোটাভুটির আগে পদ ছাড়লেন দলের মুখ্যসচেতক

Date:

Share post:

রাজ্যসভার আসনে উত্তরপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইতে কী ভয় পেল বিজেপি? শেষ পর্যন্ত প্রতিপক্ষ সমাজবাদী পার্টির মুখ্য সচেতক (Chief Whip) সহ একাধিক বিধায়ককে ভয় দেখিয়ে রাজ্যসভার আসন জিততে মরিয়া বিজেপি, দাবি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। উত্তরপ্রদেশের ১০টি আসনে ভোট দান শুরু পরেই দেখা গেল একাধিক সমাজবাদী পার্টির নেতা ক্রশ ভোটিং (cross voting) করলেন বিজেপি প্রার্থীরা পক্ষে।

রাজ্যসভা (Rajya Sabha) ভোটের আগে দলীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন দলের ৮ বিধায়ক। তার মধ্যে মুখ্যসচেতক মনোজ পাণ্ডেও ছিলেন। মঙ্গলবার ভোটাভুটি শুরুর পর অখিলেশ সহ দলের নেতারা বিধানসভায় প্রবেশ করলেও অনেকেই অনুপস্থিত ছিলেন। তাঁদের প্রসঙ্গে অখিলেশের সাফ কথা, ‘যাঁরা আমার সঙ্গে এসেছেন তাঁদের কথা জানি। কারো অন্তরাত্মায় কী আছে জানা নেই।’

যদিও তারপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, ‘বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করা হচ্ছে। রাতে ভয় দেখানো হচ্ছে। সরকার যখন যুক্ত হয়ে যায় তখন এরকমই হয়। ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা সবার থাকে না। সবার ওপরই চাপ রয়েছে। জেতার জন্য বিজেপি কতদূর যেতে পারে তা সবারই জানা।’

সেই সঙ্গে সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে অখিলেশ বলেন, ‘চণ্ডিগড়ে ভোটে জিততে কী করেছে বিজেপি সেটাও সবাই দেখেছে। উত্তরপ্রদেশে সবরকম বল প্রয়োগ হবে, তা বলাই বাহুল্য।’ পাশাপাশি তিনি বিজেপিকে সতর্ক করেন সমাজবাদী পার্টি পথে কাঁটা ছড়িয়ে দিলে বা গর্ত খুঁড়ে দিলে তা একদিন নিজেদের পায়ের তলাতেই পড়বে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...