Friday, June 26, 2026

হুগলিতে চরম গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির, লকেটের পরিবর্তে অন্য নামে শুরু দেওয়াল লিখন

Date:

Share post:

এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় জানিয়েছিলেন এবারও হুগলি থেকে বিজেপি প্রার্থী তিনি। কিন্তু হুগলির ছবি অন্য। সেখানে বিজেপি দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তবে প্রার্থী হিসেবে লকেট নন, দেওয়ালে দেওয়ালে অন্য কিছু নাম শোভা পাচ্ছে। যা নজরে আসতেই শোরগোল পড়ল হুগলিতে।

গত ৮ ফেব্রুয়ারি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজেই বলেছিলেন সেখান থেকেই দ্বিতীয়বার প্রার্থী হতে চলেছেন তিনিই। এরপরই দলীয় কর্মীদের একাংশের মধ্যে চাপা অসন্তোষ দেখা দেয়। গত পাঁচ বছরে সাংসদ হিসেবে লকেটের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ রয়েছে খোদ বিজেপি কর্মীদের একাংশের মধ্যে। লকেট হুগলিতে খুব বেশি সময় দেননি বলেও অভিযোগ তাঁদের।
সোশ্যাল মিডিয়াতেও লকেট বিরোধী প্রচার শুরু করেন বিজেপির একটা বড় অংশের কর্মী-সমর্থকরা। এরপর সেই আঁচে ধোঁয়া দিল দেওয়াল লিখন, যেখানে বিজেপি প্রার্থী হিসেবে নেই লকেটের নাম।

দেওয়ালগুলির মধ্যে নাম লেখা হয়েছে হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগের। অন্য একটি দেওয়াল লেখা হয়েছে গৌতম চট্টোপাধ্যায়ের নামেও। তিনিও হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। বর্তমানে শ্রীরামপুর জেলা অবজারভার। চুঁচুড়া স্টেশন রোডের বাসিন্দা ইন্দ্রনীল চৌধুরী পেশায় শিশু চিকিৎসক। তাঁর নামেও লেখা হয়েছে বিজেপির দেওয়াল। ২০১৯ সালেও হুগলির প্রার্থী হিসাবে ইন্দ্রনীল চৌধুরীর নাম শোনা গিয়েছিল। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে হুগলিতে চরম গোষ্ঠীদ্বন্দ্বতে জর্জরিত বিজেপি।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...