Sunday, April 26, 2026

মৃত্যুর ২৪ ঘণ্টা পর ‘বেঁচে’ উঠলেন ভোজপুরী নায়িকা!

Date:

Share post:

এ কী কাণ্ড! যিনি ‘মৃত’ বলে সকলেই জানেন তিনি মৃত্যুর একদিনের মাথায় হঠাৎ বেঁচে উঠলেন কীভাবে? হতে পারে তিনি বিনোদন জগতের (Entertainment Actress) নায়িকা, তাই বলে এতটাই গল্পের গরু এভাবে গাছে উঠবে? এতটাই কাকতালীয়? আসলে ভোজপুরী নায়িকা (Bhojpuri Actress Anchal Tiwari) আঁচল তিওয়ারির বেঁচে থাকার খবরটা এতক্ষণে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। অতি সম্প্রতি ‘পঞ্চায়েত ২’ (Panchayet 2) সিরিজে কাজ করে সর্বভারতীয় স্তরে বেশ প্রশংসা পেয়েছিলেন আঁচল। কিন্তু মঙ্গলবার আচমকাই পথ দুর্ঘটনায় (Road Accident)তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মন খারাপ হয় তাঁর অনুরাগীদের। এর ঠিক একদিনের মাথায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী লেখেন, ‘আমাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে, বেঁচে আছি’।

ঠিক যেন পুনম পাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি। মাসখানেক আগেই মৃত্যুকে ঢাল বানিয়ে ‘স্টান্ট’ করলেন নায়িকা। তা নিয়ে তীব্র সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় পুনমকে। এরপরই আঁচলের ক্ষেত্রেও প্রায় একই ধরণের ঘটনা। বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব নামে আরও এক ভোজপুরি অভিনেত্রীও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবর ছড়ায়। এই সড়ক দুর্ঘটনার খবরে শোকবার্তা পাঠান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তারপরই জানা যায় ‘পঞ্চায়েত ২’ সিরিজ়ে তাঁকে দেখা গিয়েছিল নায়িকা রিঙ্কির বন্ধুর চরিত্রে অভিনয় করা আঁচল দিব্যি সুস্থ আছেন। তাহলে কি ভোজপুরী অভিনেত্রীও এভাবেই লাইমলাইটে আসতে চেয়েছিলেন? আঁচল জানিয়েছেন তাঁর এইরকম কোনও অভিপ্রায় নেই। তাঁর কথায়, “আমাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে, আমি বেঁচে আছি। সত্যিটা যাচাই করে নিন।”

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...