Sunday, May 31, 2026

অনুপম- প্রস্মিতার বিয়েতে কি থাকছেন পিয়া! কারা পেলেন নিমন্ত্রণ

Date:

Share post:

এখন আর ‘আলাদা আলাদা’ নয় বরং একফ্রেমেই বন্দি হতে চলেছেন গায়ক সুরকার অনুপম রায় এবং ‘সাজনা’ গায়িকা প্রস্মিতা পাল (Anupam Roy – Prashmita Pal)। মার্চের দ্বিতীয় দিনে ঘনিষ্ঠদের উপস্থিতিতেই ঘর বাঁধবেন তাঁরা। পিয়া- পরমের (Piya Chakraborty and Parambrata Chatterjee)বিয়ের পর বাংলা গানের শ্রোতারা অনেকেই দীর্ঘশ্বাস ফেলেছিলেন অনুপম রায়ের জন্য। কিন্তু এখন ‘বসন্ত এসে গেছে’। তাই বিচ্ছেদে অবিচল অনুপম মিলনেও যেন ভাবলেশহীন। বিয়ের আড়ম্বর চান না তাই ‘বিশেষ বন্ধু’দের নিয়েই চারহাত এক হতে চলেছে। নিমন্ত্রিতদের তালিকায় কার নাম? শোনা যাচ্ছে প্রাক্তন বন্ধুরা থাকবেন। ব্যাস এখান থেকেই ফিসফাস শুরু। তাহলে কি পিয়াও…?

অনুপমের পরিবার সূত্রে খবর গায়কের কাছের বন্ধুরাই রেজিস্ট্রিতে হাজির থাকবেন। সূত্র জানাচ্ছে, উপল সেনগুপ্ত, জয় সরকার, লোপামুদ্রা মিত্র, সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো বন্ধুরা নিমন্ত্রণ পত্র পেয়ে গিয়েছেন। হবুদম্পতির সাজপোশাকের দায়িত্বে আছেন লোপামুদ্রা। বিয়ের অনুষ্ঠানে তাঁর ডিজাইন করা পাঞ্জাবি পরবেন অনুপম, প্রস্মিতার পরনে থাকবে বেনারসি। পিয়া (Piya Chakraborty)অবশ্য আমন্ত্রণ পাননি বলেই জানা যাচ্ছে। তবে অনুপমের বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন পরম- পত্নী। আপাতত জোরকদমে গায়ক -গীতিকারের পরিবারে চলছে প্রস্তুতি।


Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...