Thursday, May 14, 2026

আগামী ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক!

Date:

Share post:

প্রায় ৫০ বছর পর ফের স্তব্ধ হতে চলেছে রেলের চাকা। পুরনো পেনশন চালুর করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক দিয়েছে ৬৪টি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন। আগামী ১ মে শ্রমিক দিবসের দিন থেকে এই ধর্মঘট শুরু হবে। রেলওয়ে মেনস ফেডারেশনও এই ধর্মঘটে সামিল হবে বলে জানিয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়বেন।
পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন, পুরনো পেনশন ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালাচ্ছিল জেএফআরওপিএস ( এনজেসিএ)। এনিয়ে দিল্লিতে ধরনা, মিছিল করা হয়েছিল। দাবিপত্র পেশের পরও টনক নড়েনি কেন্দ্রের। জানা গিয়েছে, আগামী ১৯ মার্চ ফের কেন্দ্রকে এনিয়ে নোটিশ দেওয়া হবে। কোনও ফল না মিললে ১ মে থেকে অনির্দিষ্টকালের জন্য রেল-সহ অন্য কেন্দ্রীয় সংস্থাগুলো ধর্মঘট শুরু করবে। এর আগে ১৯৭৪ সালে রেল ধর্মঘট হয়েছিল। যা চলেছিল টানা ২০ দিন।

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...