Monday, June 1, 2026

কেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ শ্রেয়স-ঈশান? সামনে এল কারণ

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। অবাধ্যতার শাস্তিস্বরূপ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। গতকালই পেশ করা হয়েছে এই বার্ষিক চুক্তির তালিকা। সেখানে ৩০ জনের তালিকায় নেই ঈশান-শ্রেয়াস। হার্দিক পান্ডিয়ার জন্য কি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ গিয়েছেন ঈশান? তেমনটাই ইঙ্গিত এক বোর্ড কর্তার কথায়। জানা গিয়েছে, হার্দিকের সঙ্গে নাকি অনুশীলনের জন্যই শাস্তি পেতে হয়েছে ঈশানকে।

এদিন ক্রিকেটের এক সর্বভারতীয় ওয়েবসাইটে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “বোর্ডের নির্দেশ না মেনে ঠিক করেনি ঈশান। যখন ওকে রঞ্জিট্রফি খেলতে বলা হল তখন ও হার্দিকের সঙ্গে গিয়ে অনুশীলন করল। এই কাজ করে বোর্ডকে অসম্মান করেছে ঈশান। এমন নয় যে ও খারাপ ক্রিকেটার। ওর ফর্মের জন্য ওকে বাদ দেওয়া হয়নি। সব জায়গায় একটা শৃঙ্খলা রয়েছে। সেটা ভেঙেছে ঈশান। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“

শ্রেয়সকে নিয়েও ওই বোর্ড কর্তা মুখ খুলেছেন। তিনি বলেন, “যেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বলছে শ্রেয়স সুস্থ, সেখানে ও নিজে চোটের কথা বলছে। রঞ্জি খেলছে না। এদিকে আইপিএলে কেকেআরের শিবিরে দেখা যাচ্ছে। এই ধরনের মনোভাব বোর্ড ভাল ভাবে নেয়নি। ভারতীয় দলে খেলতে হলে একটি শৃঙ্খলা মেনে চলতে হবে। সেটা এই ক্রিকেটারদের বুঝতে হবে।”

আরও পড়ুন- এবার ঈশান-শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?


Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...