Thursday, June 4, 2026

এবার ঈশান-শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। অবাধ্যতার শাস্তিস্বরূপ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। গতকালই পেশ করা হয়েছে এই বার্ষিক চুক্তির তালিকা। সেখানে ৩০ জনের তালিকায় নেই ঈশান-শ্রেয়াস। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে , শ্রেয়স-ঈশানরা রঞ্জিট্রফি না খেলায় অবাক তিনি।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ আমার মনে হয় বোর্ড চায় ওরা রঞ্জিট্রফি খেলুক। শ্রেয়স কেন খেলছে না সেটা আমার কাছে সত্যিই খুব আশ্চর্যের। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সকলেরই প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত কারণ সেটাই ভারতীয় ক্রিকেটের ভিত। বোর্ড যেটা ঠিক বলে ভেবেছে সেটাই করেছে।” ঈশানকে নিয়ে মহারাজ বলেন, “ ঈশান তো তিন ফর্ম্যাটেই ভারতীয় দলে ছিল। আইপিএলেও ভালো চুক্তি রয়েছে। তা সত্ত্বেও কেন রঞ্জিট্রফি খেলল না সেটা খুবই অবাক করা ব্যাপার। ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট না খেলা খুবই আশ্চর্যজনক।”

এদিকে ঈশান-শ্রেয়সের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, জোরালো কামব্যাক করবে এই দুই প্রতিভাবান ক্রিকেটার।এই নিয়ে শাস্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ক্রিকেটের ক্ষেত্রে আসল হল স্পিরিট। একজন ক্রিকেটারের কামব্যাকেই তা ধরা পড়ে। দুজনকে বলছি, সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করো। আরো পরিশ্রমী হও। বিষাদে ভেঙে পড়ো না। আরো বড় ভাবে কামব্যাক করো। আমার দৃঢ় বিশ্বাস, রাজ করবে তোমরাই।“

আরও পড়ুন- ঘোষণা হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্টের দল, চোটের কারণে নেই রাহুল, ফিরলেন বুমরাহ

Related articles

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, রামমোহন লাইব্রেরিতে রাজা রামমোহন রায়, কবিগুরু...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...