Thursday, June 4, 2026

ঘোষণা হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম টেস্টের দল, চোটের কারণে নেই রাহুল, ফিরলেন বুমরাহ

Date:

Share post:

৭ মার্চ ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আর এই ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের কারণে দলে সুযোগ পেলেন না কে এল রাহুল। তবে দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ। ছেড়ে দেওয়া হল ওয়াশিংটন সুন্দরকে। ইতিমধ্যে ইংরেজদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার দল। সিরিজে ৩-১ এগিয়ে টিম ইন্ডীয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবুও এই ম্যাচ হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে দিয়ে জানিয়েছে, “বিসিসিআইয়ের মেডিক্যাল দল রাহুলের উপর নজর রেখেছে। লন্ডনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে। যদি বাড়তি কোনও চিকিৎসা দরকার হয় সেটা রাহুলকে দেওয়া হবে।” হায়দরাবাদে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। তারপরেই জানা যায় যে পেশিতে চোট লেগেছে তাঁর। দ্বিতীয় টেস্ট থেকে খেলছেন না রাহুল। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। রাহুল খেলতে পারেন আশা করেই তাঁকে পরের টেস্টগুলির প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পরের চারটি টেস্টে খেলতে পারলেন না তিনি।

একনজরে ভারতীয় দল- রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শুভমন গিল, রজত পতীদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শ্রীকর ভরত, দেবদত্ত পডিক্কল, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, আকাশ দীপ।

আরও পড়ুন- ঈশান কিষাণ-শ্রেয়স আইয়রদের পাশে দাঁড়ালেন শাস্ত্রী, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা


Related articles

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...