Sunday, May 3, 2026

বয়স ভাড়ানোর অভিযোগে অনুর্ধ্ব-১৭ আইলিগ থেকে নির্বাসিত হল ইস্টবেঙ্গল : সুত্র

Date:

Share post:

বয়স ভাড়ানোর অভিযোগে অনুর্ধ্ব-১৭ আইলিগ থেকে নির্বাসিত হল ইস্টবেঙ্গল। ২০২৩-২৪ মরশুমে জাতীয় লিগে খেলতে পারবে না ইস্টবেঙ্গলের তরুণ দল। মোহনবাগান ডার্বি ম্যাচে হারের পরেই লাল-হলুদের বেশ কয়েকজন ফুটবলারের নামে অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগ প্রমাণ হতেই ব্যান হয়ে গেল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল ব্যান হওয়ায় গ্রুপ টপার হিসেবে মোহনবাগান সুপার জায়েন্ট পরের রাউন্ডে যাচ্ছে। পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস সুযোগ পাচ্ছে জাতীয় স্তরে খেলার। মোহনবাগানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেই তদন্তের ভিত্তিতে পয়েন্টও কেটে নেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল যুব দলের। তবে এবার সরাসরি সাস্পেনশনের পথে হাঁটল এআইএফএফ। ফলে বিরাট লজ্জার মুখে পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে।

দীর্ঘদিন তদন্ত চলার পর অবশেষে ইস্টবেঙ্গলের সেই খেলোয়াড়কে সাসপেন্ড করল ফেডারেশন। জানা গিয়েছে ইস্টবেঙ্গলের এক ফুটবলার আগে মোহনবাগানের জুনিয়র দলে খেলত। অনুর্ধ্ব-১৭ ইয়ুথ লিগে রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডে তার নাম পরিবর্তন করা হলেও বাবার নাম পরিবর্তন হয়নি। এই অপরাধের জন্য বড় শাস্তির মুখে পড়তে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকেও। ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদিও এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন- ওড়িশার কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদের সহকারী কোচ?

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...