Saturday, May 16, 2026

বেঙ্গালুরু বিষ্ফোরণে আটক ৪, বাড়ল রাজধানীর নিরাপত্তা

Date:

Share post:

ছোট্ট একটা বিষ্ফোরণে নড়ে গিয়েছে দেশের টেকসিটির নিরাপত্তা ব্যবস্থা। অল্পমাত্রার হলেও আইইডি বিষ্ফোরণের পর সতর্ক হয়েছে কর্ণাটকের সিদ্দারামাইয়া প্রশাসন। অল্প সময়ের মধ্যে চিহ্নিত করা গিয়েছে ক্যাফেতে বিষ্ফোরক রাখা আততায়ীকেও। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বেঙ্গালুরু পুলিশ। তবে এই ঘটনার পর সতর্ক রাজধানীর পুলিশও। লোকসভা ভোটের আগে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তাঁরাও নিয়েছেন পর্যাপ্ত প্রস্তুতি।

দিল্লি পুলিশের পক্ষ থেকে বাজার ও যে সব এলাকায় বহু মানুষের সমাগম প্রতিনিয়ত হয় সেখানে বাড়ানো হয়েছে নজরদারি। বিশেষ স্থাপত্যের জায়গাগুলিতে বারবার টহলদারি শুরু করা হয়েছে। লাজপতনগর, পাহাড়গঞ্জ, হজখাস, সরোজিনী নগর এলাকা বিশেষভাবে নজরদারির অধীনে আনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এলাকায় উর্দিধারীর সংখ্যা বাড়ানো হয়েছে। অনুষ্ঠান বাড়ি বা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে বেশি সংখ্যায় সিসিটিভি ও অ্যালার্ম ব্যবস্থা সক্রিয়া করার। সেইসঙ্গে তাদের প্রয়োজনে আসা যে কোনও প্যাকিং জিনিসকে পরখ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...