Sunday, April 26, 2026

দি মারিয়াকে খেলা না ছাড়ার আবদার ১১ বছরের মেয়ের

Date:

Share post:

গত বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন আনহেল দি মারিয়া। জানান, কোপা আমেরিকার পরই তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন। ইনস্টাগ্রামে নিজের বিদায় নিয়ে দি মারিয়া লিখেছিলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব।’

তিনি কোপার পর বিদায়ের কথা বললেও আর্জেন্টিনা অবশ্য তাঁর জন্য প্যারিস অলিম্পিকের দুয়ার খোলা রাখার কথা জানিয়েছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে প্যারিস অলিম্পিকে না খেলার বিষয়টি নিশ্চিত করেন দি মারিয়া নিজেই।দি মারিয়া বলেছিলেন, ‘কোপা আমেরিকাতেই আমার শেষ।’ এ কথার মধ্য দিয়ে প্যারিস অলিম্পিকে খেলার সম্ভাবনাও নাকচ করেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। এরপরও অবশ্য আশা ছাড়ছেন না তার ভক্তরা। তাঁদের প্রত্যাশা, শেষ পর্যন্ত দি মারিয়া হয়তো তাঁর সিদ্ধান্ত থেকে সরে এসে অলিম্পিকে খেলবেন।

তাকে যাঁরা খেলা চালিয়ে যেতে দেখতে চান, তাঁদের দলে যোগ দিয়েছে তাঁর ১১ বছর বয়সী বড় মেয়ে মিয়া দি মারিয়াও। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে এই দাবি করেছে মিয়া। সেখানে দেখা যায়, দি মারিয়ার ছবি দেওয়া একটি পোস্টার। যার শিরোনামে লেখা ‘দ্য লাস্ট ডান্স’। এই ছবির সঙ্গে মিয়া ক্যাপশন লিখেছে, ‘যেয়ো না।’ এ ক্যাপশনের সঙ্গে দুটি ইমোজিও জুড়ে দিয়েছে মিয়া। একটি হচ্ছে চিন্তিত মুখের ছবি এবং অন্যটি হচ্ছে আর্জেন্টিনার পতাকা।

মেয়ের ফিরে আসার ডাকে সরাসরি কোনও উত্তর না দিলেও সেই পোস্ট দি মারিয়া নিজের স্টোরিতে শেয়ার করেছেন। যেখানে হৃদয়ের বড় একটি ইমোজি জুড়ে দিয়েছেন বর্তমানে বেনফিকায় খেলা এই ফুটবলার। তাঁর এমন উত্তর অবশ্য কৌতূহলী করে তুলেছে আর্জেন্টিনা ও দি মারিয়ার ভক্তদের। মেয়ের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত তিনি তাঁর ক্যারিয়ারকে কোপা আমেরিকা পেরিয়ে অলিম্পিকে নিয়ে যাবেন কি না, সেটাই এখন দেখার।

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...