Thursday, May 7, 2026

এবার রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মঙ্গলে কোন দলে যোগ?

Date:

Share post:

অবশেষে রবিবাসরীয় দুপুরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল। বিচারপতির সামলা গায় থেকে খুলে এবার রাজনীতির ময়দানে নামছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয় (Abhijit Ganguly)। এদিন একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি জানান, মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। বিভিন্ন মামলায় তাঁর মন্তব্য ঘিরে সমালোচনা করেছিল রাজ্যের শাসকদল। বলা হয়েছিল রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তিনি বিচারপতির আসনে বসেই মন্তব্য করছেন। সেই কথাই এবার মান্যতা পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “শুধু কালকের দিনটা। তার পর মঙ্গলবার থেকে রাজনীতিতে নেমে পড়ব”। তাঁর কথায়, “আমি বৃহত্তর ক্ষেত্রে যোগ দিতে চলেছি। পরশু দিন থেকে মাঠে নেমে পড়ব।”

তৃণমূলের (TMC) তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য জানান, “শিক্ষক নিয়োগ-সহ গোটা দুর্নীতির অভিযোগটাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল। ভোঁতা হয়ে গেল শেষ দুই-আড়াই বছরের যাবতীয় আলোচনা, সমালোচনা…।”

কোন রাজনৈতিক দলের যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? সে কথা অবশ্য এদিন খোলসা করেননি। তিনি বলেন, “কোন রাজনৈতিক দলে যোগ দেব তা এখনও বলছি না। কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তারা ভাবতে পারে আমি ভোটের টিকিট চাইছি। এমন কোনও ধারণা তৈরি হোক চাই না। তবে ভোটে লড়ার প্রস্তাব পেলে ভেবে দেখতেই পারি।” তবে নির্বাচনে লড়াই করা যে রাজনীতির একটা অংশ সেটা জানিয়ে দেন তিনি।

সূত্রের খবর, CPIM-এ যোগ দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এ বিষয়ে আলিমুদ্দিনের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে সিপিআইএমের হয়ে বাম প্রার্থী হিসেবে কলকাতা উত্তরের প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে, এক্ষেত্রে যাদবপুর কেন্দ্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, হয়তো নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নেবেন অভিজিৎ। সেক্ষেত্রে বাম বা বিজেপি যে কোনও দলই তাঁকে সমর্থন করতে পারে।


বিচারপতির আসনে বসে নয়, তাঁর রাজনীতির ময়দানে নেমে রাজনৈতিক ভাবে প্রভাবিত মন্তব্য করা উচিত- বলেছেন TMC নেতৃত্ব। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরই নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলার অভিযোগ উঠেছে। এবার রাজনীতিতে নামার সিদ্ধান্ত জানিয়ে সেই অভিযোগকে মান্যতা দিলেন স্বয়ং বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Related articles

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কী ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...