Tuesday, May 19, 2026

মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম বাজেয়াপ্ত ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মানিকজোড় গ্রামের ধানজমি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ভূপতিনগর থানার পুলিশ আনুমানিক ১৭ কেজি বোমার মশলা উদ্ধার করেছে। এছাড়াও কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের ধান জমির মধ্যে থাকা একটি স্যালো থেকে এই বাজি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি অগ্নি নির্বাপণ যন্ত্রও পুলিশ উদ্ধার করেছে।

পুলিসের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বারুদ থেকে বেশ কয়েকশো বোমা তৈরি হতে পারত । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জেলা সফরের আগে ২০২২ সালের ২ ডিসেম্বর রাতে এই ভূপতিনগর থানার নাড়ুয়াবিলায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিন তৃণমূল কর্মীর। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক আগে সেই ভূপতিনগর থেকেই বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তমলুকের নিমতৌড়িতে ১১৬ বি জাতীয় সড়কের পাশেই নবনির্মিত প্রশাসনিক ভবনের পাঁচিল ঘেরা মাঠেই প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে তমলুকের ওই প্রশাসনিক ভবন চত্বর।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...