Wednesday, June 3, 2026

বাংলার অনুকরণে এবার দিল্লিতেও লক্ষ্মীর ভাণ্ডার, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Date:

Share post:

কথায় বলে বাংলা আজ যা করে গোটা ভারত কাল তা করে। দেশের এই রাজ্য থেকেই মহিলা ক্ষমতায়নের ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার উন্নয়নের মাপকাঠি হিসাবে প্রথমবার মহিলা ক্ষমতায়নকে স্বীকৃতি দিয়েছে। আর গোটা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে প্রথম মধ্যপ্রদেশ লক্ষ্মীর ভাণ্ডারের মতো পথপ্রদর্শক প্রজেক্ট সব রাজ্যেই কতটা উপযোগী। ২০২৪ সালের বিভিন্ন রাজ্যের বাজেট অধিবেশনে এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারেরই ছায়া। আপ (AAP) শাসিত দিল্লিতেও মহিলাদের জন্য মাসিক ১ হাজার টাকা ভাতার ঘোষণা হল বাজেটে।

সোমবার দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আতিশি (Atishi) ঘোষণা করলেন ১৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবে দিল্লি সরকার। সরকারি কর্মী, পেনশনভোগী, ইনকাম ট্যাক্স পেয়ার না হলেই সেই সব মহিলাদের জন্য প্রযোজ্য হবে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ (Mukhyamantri Mahila Samman Yojana)। প্রাথমিকভাবে যে মহিলারা এই সীমারেখার বাইরে তাঁরা নিজেরাই তার প্রমাণ দাখিল করে এই ভাতার সুবিধা পাবেন। খুব দ্রুত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়ে যাবে। তার পরেই দিল্লির আপ সরকার এই প্রকল্প চালু করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এর আগে ২০২৪ বিধানসভা বাজেট অধিবেশনে নতুন করে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করে বিজেপি শাসিত রাজস্থান সরকার। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে ‘লাডলি বেহনা’ (ladli behna) যোজনার সাফল্য দেখেছে বিজেপি। তাই রাজস্থান কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার পর সেখানে জায়গা পোক্ত করতে মহিলা ভোটে নজর দিয়েছে বিজেপি। অন্যদিকে কর্ণাটকের কংগ্রেস লোকসভা ভোটে নজর রেখে তাদের মহিলা ভাতার পরিমাণ বাংলার সমহারে বাড়িয়েছে। এবার পালা দিল্লির আপ-এর। লোকসভার আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকাতে পারলেও বাজেটে প্রস্তাব পাশ করে ঘোষণা করে রাখলেন কেজরিওয়াল।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...