Wednesday, April 29, 2026

ভোটের আগে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া নির্দেশ কমিশনের

Date:

Share post:

জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে আইন-শৃঙ্খলা নিয়ে কড়া নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। কমিশন সূত্রে খবর, জেলাশাসক-পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় সেই দিকে আপনারা নজর রাখুন। পাশাপাশি একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলি করতে পারবে না বলে রাজ্যগুলিকে এই মর্মে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বৈঠকে রাজ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন, জামিন অযোগ্য যে ওয়ারেন্টগুলি আছে, সেগুলি কার্যকরী করতে হবে। নাকা চেকিংয়ের প্রক্রিয়া শুরু করতে হবে। স্পর্শকাতর অঞ্চলগুলির ম্যাপিং আরও নিখুঁতভাবে করুন। এদিন দীর্ঘক্ষণ বৈঠক চলে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
বৈঠক শুরু করার আগে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, আপনারা মনে করবেন না যে আমরা কিছু না জেনে বসে আছি। আমাদের কাছে সব রিপোর্ট রয়েছে। জেলাওয়াড়ি কোথায় কী পরিস্থিতি তা আমরা মোটামুটি ভাবে সব জানি। কিন্তু আপনাদের কাছে তাও শুনতে চাইছি যে আপনাদের অ্যাসেসমেন্ট কী?

এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বৈঠকে জানান, লোকসভা ভোটে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনও সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগানো যাবে না। এর কোনও অন্যথা যেন না হয়। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে এই নিয়ম কঠোর ভাবে বলবৎ থাকবে।কলকাতার পরই হাওড়ার পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠি উদ্দেশে প্রশ্ন করেন কমিশনের কর্তারা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, হাওড়ার পরিস্থিতি কেমন? হাওড়ার পুলিশ কমিশনার তিন-চারটি এলাকায় সমস্যার কথা বলেন। কিন্তু তাতে কমিশনের কর্তারা সন্তুষ্ট হননি বলে জানা গিয়েছে। এরই পাশাপাশি কমিশনের কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটের আগে বাংলায় যেন বোমাবাজির কথা না শোনা যায়। এ ব্যাপারে পুলিশকে আগাম যা যা ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে।

 

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...