Monday, April 13, 2026

চেন্নাইয়ানের কাছে ওড়িশা ম্যাচ হারায় বাগানের সামনে সুযোগ লিগ শীর্ষে যাওয়ার

Date:

Share post:

গতকাল ওড়িশা এফসি-র বিরুদ্ধে সকলকে চমকে দিয়ে জয় পায় চেন্নাইয়ান এফসি। ওড়িশার বিরুদ্ধে ২-১ এ জয় পায় চেন্নাইয়ান। আর এর ফলে সুবিধা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের। কারণ তাদের সামনে সুযোগ থাকছে শীর্ষে ওঠার। এই জয় যেমন মোহনবাগানকে অক্সিজেন দিয়েছে তেমনই মোহনবাগানকে লিগ টেবলে এক নম্বরে ওঠার বাড়তি সুযোগ করে দিয়েছে।

চেন্নাইয়ানকে ৬ মিনিটে এগিয়ে দেন মোহনবাগানেরই প্রাক্তন ফুটবলার অঙ্কিত মুখোপাধ্যায়। তবে সেই গোল শোধ করেন মোহনবাগানের আরও এক প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণা। ম্যাচ এভাবেই চলছিল। গোল খায়নি চেন্নাইয়ান। তবে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান চেন্নাইয়ানের জর্ডন মারে। ৯৪ মিনিটে জয় গোল জর্ডন মারের। ম্যাচ হারলেও ১৮ ম্যাচে ৩৫ পয়েন্টে ওড়িশা এখনও লিগ টেবলে শীর্ষে। ১৭ ম্যাচে মুম্বই সিটি এফসি-র পয়েন্টও ৩৫। তিন নম্বরে থাকা মোহনবাগানের ১৬ ম্যাচে ৩৩। মোহনবাগান সুপারজায়ান্টের পরের ম্যাচ ডার্বি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। জিততে পারলে আন্তনিও হাবাসের টিম লিগ টেবলের শীর্ষে চলে যাবে।

আরও পড়ুন- আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই শিবিরে, আঙুলে চোট পেলেন ধোনির দলের এই তারকা ক্রিকেটার


Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...