Monday, March 16, 2026

CPM-এর হার্মাদরা এখন BJP-র গদ্দার: মেদিনীপুর থেকে একতিরে বাম-বিজেপি-কে আক্রমণ মমতার

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে সিপিএমের কালো দিনের কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, লালগড়ের মানুষ ভয়ে থাকত। আজকে সবাই হাসছে। স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। আর কী চাই। মমতার কথায়, CPM-এর হার্মাদরা এখন BJP-র গদ্দার।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম কী করেনি। সবাইকে ভয়ের মধ্যে রেখেছিল। কেউ কথা বলতে পারত না। আজকে সেই সিপিএমের হার্মাদরাই বিজেপির গদ্দার হয়েছে। এদের বিশ্বাস করবেন না।“ এরপরেই সেই কালোদিনের কথা স্মরণ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “একটা সময়ে জঙ্গলমহল ভয়ে থাকত। কেশপুরে সিপিএম সাত জনকে খুন করেছিল। চমকাইতলায় অজিত পাঁজাকে ঘিরে নিয়েছিল সিপিএম। লালগড়ের জঙ্গলে আমার গাড়ি চার ঘণ্টা আটকে রেখেছিল।“ একই সঙ্গে তিনি জানান, বিরোধী দলনেত্রী থাকার সময় চমকাইতলায় দেখেছি মাইক আনতে দেয়নি সিপিএম। হলদিয়া ডেকরেটর অ্যালাও করেনি। কলকাতা থেকে সব আয়োজন করে নিয়ে গিয়ে সভা করতে হয়। মুখ্যমন্ত্রী কথায়, লালগড়ের মানুষ ভয়ে থাকত। আজকে সবাই হাসছে। স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। আর কী চাই।

মমতার কথায়, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপি গদ্দার। খড়গপুরে নাম না করে বিজেপির নেতাকে তোপ দেগেছেন, ‘‘একটা জলের লাইন কাটলে, একটা বিদ্যুতের লাইন কাটলে, একটা উচ্ছেদ হলে আমরা দেখিয়ে দেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আমরা ঘাসটাকে রক্ষা করি।’’




spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...