Sunday, May 17, 2026

”আমি দিদি নম্বর ওয়ান নই, আমি সকলের দিদি”! মেদিনীপুরের সভায় বললেন মমতা

Date:

Share post:

“এ মাটি গদ্দারদের কোনও দিন বিশ্বাস করে না। আনুগত্যে বিশ্বাস করে। মা মাটি মানুষের সরকারই সকলের ভরসা।” পশ্চিম মেদনীপুরের সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বললেন। সেইসঙ্গে তাঁর বক্তব্য, “আমি দিদি নম্বর ওয়ান নই। আমি বিশ্বের দিদি, সকলের দিদি, ছোট থেকে বড় সকলের দিদি, ঘরে ঘরে সকলের দিদি। মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়। আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়।”

মঙ্গলবার অনুষ্ঠান থেকে ২০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, “কাজটা আমরা করছি আর দিল্লির কিছু নেতা আর গদ্দাররা প্রচার করছে। কয়েকদিন আগে আবাস নিয়ে মিথ্যে কথা বলে গিয়েছে। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি না দেয় মে মাসের শুরু থেকেই ১১ লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু হবেই রাজ্যে। দিল্লির জন্য আমরা অপেক্ষা করব না, ভিক্ষা করব না, তোপ মমতার। মনে রাখবেন এটা আমাদের গ্যারান্টি। বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা হয়। আর দিল্লির সরকার গ্যারান্টি দিলে সেটা হয় না। ”

বিজেপি, সিপিএম-কে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “আজ বড় বড় কথা যারা বলেন তাঁদের আমি জিজ্ঞেস করি, সিপিএম এর খুনিরাই আজকে বিজেপির হার্মাদ। সেই সিপিএমের হার্মাদরাই আজকে বিজেপির সব থেকে বড় ওস্তাদ হয়ে উঠেছে। আগামী দিনের গর্জন টর্নেডো বাংলাই তুলবে। চলুন সবাই ব্রিগেডে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। ওরা মানুষের খোঁজ নেয় না।”

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...