Tuesday, June 23, 2026

ঘরের ভিত খোঁড়ার কাজ করতে গিয়ে বি.স্ফোরণ কল্যাণীতে! আ.হত বেশ কয়েকজন শ্রমিক

Date:

Share post:

বাড়িতে নির্মাণকাজ চলার সময় আচমকা বিস্ফোরণে চাঞ্চল্য নদিয়ার নদিয়ার কল্যাণীতে। আহত বেশ কয়েকজন শ্রমিক । তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা একজনের। আহত শ্রমিকদের ভর্তি করানো হয়েছে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে।

জানা গিয়েছে, মৌসুমী বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে বাড়ি তৈরির জন্য ভিত খোড়ার কাজ চলছিল । সেখানে চারজন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল । কোদাল দিয়ে মাটি খোড়ার কাজ চলছিল ৷ হঠাৎই একটি কৌটোর উপর কোদালের কোপ লাগে । এরপরেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিকট শব্দ পেয়ে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অন্য দিকে, রক্তাক্ত অবস্থায় আহত শ্রমিককে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট পুলিশ। কোন বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- সন্দেশখালিকাণ্ডে সিবিআই! হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

 

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...