Tuesday, June 23, 2026

পঞ্চম টেস্টে নজিরের সামনে দাঁড়িয়ে জাদেজা, কোন রেকর্ড গড়তে চলেছেন তিনি?

Date:

Share post:

৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ধর্মশালায় ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের তারকা বোলার রবীন্দ্র জাদেজা। টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের সামনে দাঁড়িয়ে জাদেজা। এখনও পর্যন্ত ৭১টি টেস্টে টেস্টে ২৯২টি উইকেট পেয়েছেন জাড্ডু। আর ৮টি উইকেট পেলে লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। আর এই ম্যাচেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে জাদেজা। এখনও পর্যন্ত ৭১টি টেস্টে টেস্টে ২৯২টি উইকেট পেয়েছেন জাদেজা। আর ৮টি উইকেট পেলে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়বেন জাড্ডু। এর আগে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব, হরভজন সিং, জাহির খান এবং ইশান্ত শর্মা।

রাঁচিতে চতুর্থ টেস্টে আরও একটি কীর্তি গড়েছিলেন জাদেজা। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। যে কৃতিত্ব রয়েছে অশ্বিন এবং যশপ্রীত বুমরাহর।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে অশ্বিন, নিজের রেকর্ড নিয়ে কী বললেন তিনি?

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...