Sunday, May 31, 2026

বিটাউনে গুঞ্জন, ‘মা’ হচ্ছেন আরও দুই নায়িকা!

Date:

Share post:

বলিউডে এখন ব্যাক টু ব্যাক খুশির খবর। কোথাও বিয়ের আমেজ আবার কোথাও মা হওয়ার সুখবর। ইয়ামি গৌতম, রিচা চাড্ডা, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)পর এবার ‘মা’ হতে চলেছেন মায়ানগরীর দুই নায়িকা। একজন হচ্ছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং অপরজন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দুজনের ভাইরাল ছবিতে অন্তঃসত্ত্বা তত্ত্বতেই সিলমোহর দিচ্ছে নেটদুনিয়া। যদিও দুই নায়িকা বা তাঁদের ঘনিষ্ঠ মহল থেকে এই সম্পর্কিত কোনও আপডেট মেলেনি। তবে মনে করা হচ্ছে বিয়ের মাত্র ৫ মাসের মধ্যেই মা হতে চলেছেন রাঘব চাড্ডা ঘরনী। গত বছর সেপ্টেম্বর মাসে আপ নেতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি। বিয়ের পরে সিনেমা থেকে একটু দূরত্ব বজায় রেখেছেন নায়িকা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই ঢিলেঢালা পোশাকে পরিণীতিকে দেখে নেটপাড়ার একাংশের ধারণা, তিনি অন্তঃসত্ত্বা। যদিও অভিনেত্রীর তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে পরিণীতি একা নন, বলিউডের আরেক নায়িকা ক্যাটরিনাও (Katrina Kaif)মা হতে চলেছেন বলে ফিসফাস। সম্প্রতি আম্বানি পরিবারের বিয়ের উৎসব সেরে ফিরছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তখন ওড়না দিয়ে নিজের পেট আড়াল করার চেষ্টা করেন ‘টাইগার’ গার্ল। শুধু তাই নয় হালকা ঢিলেঢালা পোশাকে ভিকির সঙ্গে বেশ সচেতন ভাবে হাঁটতে দেখা যায় তাঁকে। এরপরই ভি-ক্যাটের জীবনে নতুন মানুষ আসার গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও এই নিয়ে মুখ খোলেননি তারকা দম্পতি।


Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...