Saturday, June 20, 2026

WPL এ ঘণ্টায় ১৩২.১ কিমি গতিবেগে বল করে ইতিহাসে শবনিম ইসমাইল

Date:

Share post:

হার দিয়ে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগ সফর শুরু করেছিল গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালস। পরপর ৪টি ম্যাচ জিতে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি। দল হারলেও দিল্লির বিরুদ্ধে এক দুর্দান্ত ডেলিভারির জন্য ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন প্রোটিয়া তারকা ক্রিকেটার শবনিম ইসমাইল। মেয়েদের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনও বোলার ১৩০ কিমি/ঘণ্টার বেশি গতিবেগে বল করলেন। দিল্লির বিরুদ্ধে শবনিমের করা ১৩২.১ কিমি/ঘণ্টা গতিবেগের ডেলিভারি মহিলাদের ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততম বল।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু তাঁর বোলিংয়ের ঝাঁঝ যে একই রকম আছে তার প্রমাণ দিলেন শবনিম ইসমাইল।

৩৫ বছর বয়সী মুম্বই ইন্ডিয়ান্সের তারকা এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ১২৮.৩ কিমি/ঘণ্টা গতিবেগে বল করেছিলেন। এ বার নিজের সেই বোলিং রেকর্ড ছাপিয়ে গেলেন শবনিম। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি শবনিম করেছেন ১৩২.১ কিমি/ঘণ্টা গতিবেগে। রেকর্ড গড়লেও শবনিমের টিম মুম্বই ইন্ডিয়ান্স দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিততে পারেনি। ২৯ রানে ম্যাচ জিতে নেন জেমাইমা রডরিগজ-মেগ ল্যানিংরা।

ম্যাচের শেষে শবনিম বলেন, ‘যখন আমি বোলিং করি, তখন বিগ স্ক্রিনের দিকে তাকাই না।’ মেয়েদের ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বলও শবনিমের ঝুলিতে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শবনিম প্রতি ঘণ্টায় ১২৮ কিমি গতিতে বল করেছিলেন। ওই ডেলিভারি এখনও পর্যন্ত মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম। এ ছাড়া ২০২২ সালের ওডিআই বিশ্বকাপে দু’বার প্রতি ঘণ্টায় ১২৭ কিমির বেশি গতিতে বল করেছিলেন প্রোটিয়া পেসার শবনিম।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...