Tuesday, March 17, 2026

‘শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না’, এক্স হ্যান্ডেলে তাপসকে বার্তা কুণালের

Date:

Share post:

জল্পনা সত্যি করে বিজেপিতেই যোগ দিলেন তাপস রায় (Tapas Roy)। এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। সম্ভবত লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা থেকে পদ্ম প্রতীকে প্রার্থী হতে পারেন তাপস রায়। এদিন বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান করার আগে বিধানসভা থেকে বেরানোর সময় আর কোনও রাখঢাক না রেখে জানিয়ে দিলেন বরাহনগরের সদ্য পদত্যাগী তৃণমূল বিধায়ক তাপস রায়। পুরনো দল তৃণমূলের উদ্দেশে তাপস রায় বলেন, “বিজেপি নিয়ে আমি কোনও কু-কথা শুনতে চাই না আমার পুরনো কলিগদের কাছ থেকে। তবে জেনে রাখুন, ওরা যদি কুকথা বলে তাহলে আমিও পাল্টা প্রতিক্রিয়া জানাব।”

অর্থাৎ লড়াই যে এবার সন্মুখ সমরে, সেই ইঙ্গিত দিয়েই বিজেপিতে যোগ দেন তাপস। অন্যদিকে, কুণাল ঘোষ (Kunal Ghosh) একটি তাৎপর্যপূর্ণ টুইট করেন। এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, “তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবু আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না। তৃণমূলের কর্মীরা তাঁকে ভালোবাসতেন। তাঁদের আবেগে আঘাত করে তিনি যেন বিজেপির ভাষায় পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন।”


spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...