Thursday, May 14, 2026

মেঘলা বৃহস্পতিতে বৃষ্টির সম্ভাবনা! বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশের মুখ ভার, ভোরের দিকে হালকা ঠান্ডা আমেজে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত? ইতিমধ্যেই উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। বসন্তের বৃহস্পতিতে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। আগামী দু তিন ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বাকি জেলায় বৃষ্টির (Rain Alert) কোনও পূর্বাভাস নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিম হাওয়া বইবে। যদিও তাতে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...