Sunday, April 26, 2026

চেয়ারের অপব্যবহার করে স্বার্থসিদ্ধি, অভিজিতের বিজেপি যোগদানে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে গলায় বিজেপির উত্তরীয় পরে হাতে গেরুয়া দলের পতাকা ধরেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তাঁর বিজেপিতে যোগদানকে ভাল চোখে দেখছে না চাকরিপ্রার্থীরা। চেয়ারের অপব্যবহার করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার গোছানোর তাড়া রয়েছে অভিজিতের, কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja)। অপরাধীদের অংশীদার হয়ে উঠলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বলছেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

এক পাশে রাজ্যের বিরোধী দলনেতা অন্য পাশে সুকান্ত মজুমদার, বিজেপির পতাকা হাতে তুলে দেওয়ার পর বক্তব্য পেশ করবেন কীভাবে ? দাঁড়িয়ে বলবেন নাকি বসে- সিদ্ধান্ত নিতে পারলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী করে নেবেন, তিনি তো দুর্নীতিগ্রস্ত দলের নেতাদের নির্দেশ মানতে ব্যস্ত। তাই একবার সুকান্ত বললেন দাঁড়িয়ে বক্তব্য রাখতে আবার পরক্ষণেই শুভেন্দু বললেন বসে কথা বলতে। বুধবার তাপস রায় যেভাবে বিজেপির ‘জমিদার’দের কাছে মাথা বিকিয়ে দিয়েছিলেন, আজ সেই পথেই পা বাড়ালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। বাম নেতা সুজন চক্রবর্তী অভিজিতের এই সিদ্ধান্তে হতাশ হচ্ছেন চাকরিপ্রার্থীরা। মন্ত্রী শশী পাঁজা জানান, দিনের পর দিন বিচারপতির আসনকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে নিয়োগ সংক্রান্ত মামলায় যেভাবে নিজের মর্জি চালিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের জন্য মন্তব্য করেছেন তাতে এটা স্পষ্ট যে ক্যারিয়ার গোছানোর তাড়া ছিল ভদ্রলোকের। বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাই মানুষ এর জবাব দেবে মন্তব্য শান্তনু সেনের। সেই কারণেই চেয়ারের অপব্যবহার করে বিজেপি নেতাদের সুনজরে আসার চেষ্টা করেছেন। এজলাসের মধ্যে তিনি যা যা করেছেন এবং এখন যা করছেন এই দুই মিলিয়ে বিজেপি বিরোধীদের কটাক্ষ শুনতে বাধ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...