Thursday, May 14, 2026

লোকসভা নির্বাচনে বাংলা থেকে চূড়ান্ত ২১ পর্যবেক্ষকের নাম! সোমবার থেকে শুরু বিশেষ প্রশিক্ষণ

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে, জোরকদমে চলছে প্রচারের কাজ। তারই মধ্যে বাংলা থেকে থেকে বাইরের রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর জন্য মোট ২১ জন আইপিএস ও আইএএস আধিকারিককে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এর মধ্যে থাকছেন ১২জন বরিষ্ঠ আইএএস ও ৯ জন আইপিএস আধিকারিক। অর্থাৎ, অন্যান্য রাজ্য থেকে যেমন আইএএস আইপিএস অফিসাররা এরাজ্যে আসছেন তেমনই এরাজ্যের ২১ জন আইএএস আইপিএসকে চিহ্নিত করা হয়েছে যাদের বাইরের রাজ্যে পাঠানো হবে পর্যবেক্ষক হিসেবে। আগামী সোমবার ওই ২১ জন আধিকারিকের জন্য বিশেষ প্রশিক্ষণ (Special Training) কর্মসূচির আয়োজন করা হচ্ছে কমিশনের তরফে।

রাজ্য নির্বাচন দফতরে আয়োজিত ওই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারাও দিল্লি থেকে ওই প্রশিক্ষণ কর্মসূচিতে সামিল হবেন বলে খবর। সোমবার সকাল ১১টা থেকেই শুরু হবে এই বিশেষ প্রশিক্ষণ।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...