Saturday, April 4, 2026

আম্বানিদের অনুষ্ঠানে পারফর্ম করে কত কোটি এলো বলিউড সেলেবদের ঘরে?

Date:

Share post:

মার্চ মাসের প্রথম তিন দিন জমজমাট জামনগরে (Jamnagar ) নক্ষত্র সমাবেশের কথা নতুন নয়। ভারতীয় ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির (Ananta Ambani Radhika Marchant Pre wedding ceremony)প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু থেকেই ছিল শিরোনামে। অনুষ্ঠান শেষেও আলোচনা থামছে না। পপ তারকা রিহানা( Singer Rihanna ) ৭৭ কোটি টাকা নিয়ে অনুষ্ঠান করেছেন। কিন্তু বলিউড (Bollywood ) তারকারা পারফরমেন্সের জন্য কত টাকা দর হাঁকালেন জানেন?

বিয়ের আনন্দ সত্যি আলাদা। কিন্তু প্রাক বিবাহ অনুষ্ঠানে গ্রান্ড আয়োজন একমাত্র দেখাতে পারেন আম্বানিরাই। মাইক্রোসফ্‌ট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মতো ভিভিআইপি অতিথি থেকে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা, ক্রীড়া জগতের তারকারাও প্রি ওয়েডিং সেরেমনিতে অংশ নিয়েছেন। তবে বিশেষভাবে বলতে হয় শাহরুখ (Shahrukh Khan), রণবীর, আলিয়াদের কথা। কারণ তাঁদের পারফরম্যান্স ছিল অন্যতম আকর্ষণ। কিন্তু এর জন্য ধনকুবেরের কাছ থেকে কত টাকা পারিশ্রমিক নিলেন তাঁরা? সূত্র বলছে সাধারণত একটি বিয়ের জন্য প্রায় ৩ কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন বলিউড বাদশা।২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন। অনন্ত-রাধিকার রাখ বিবাহ উৎসবে প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পেয়েছেন কিং খান। আলিয়া ভাট নিয়েছেন দেড় কোটি। তবে সলমন, আমির বা অরিজিৎ, শ্রেয়া ঘোষালের প্রাপ্ত টাকার অংকটা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...