Sunday, May 17, 2026

বাড়ছে প্যারট ফিভারে মৃত্যু, সতর্ক করছে WHO

Date:

Share post:

বিশ্বের বেশ কিছু দেশে সিটাকোসিস (psittacosis), যার পোশাকি নাম প্যারট ফিভার (parrot fever), তার সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে ২০২৪ সাল শুরুর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এরপরই এই রোগ নিয়ে সতর্ক করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)।

২০২৩ সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন, জার্মানির মতো দেশে প্যারট ফিভারের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বিভিন্ন পাখি – বন্য, গৃহপালিত, পোল্ট্রি – পাখির মাধ্যমে প্যারট ফিভার ছড়িয়ে থাকে। ব্যাকটেরিয়া বাহিত এই রোগে আক্রান্ত পাখির মধ্যে রোগের কোনও লক্ষ্মণ না দেখা গেলেও তারা রোগ ছড়াতে সক্ষম হয়। এই পাখির দেহরসের (secretions) অংশ ছড়িয়ে থাকা কোনও বস্তু নিঃশ্বাসের মধ্যে নিলে এই রোগ ছড়াতে পারে। রোগগ্রস্থ পাখির কামড়ে আক্রান্ত বা পাখির ঠোঁটে সরাসরি চুম্বন থেকেও এই রোগ ছড়ায়। তবে রোগগ্রস্থ পাখির মাংস খেলে এই রোগ ছড়ায় না।

তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুসারে মানুষের মাধ্যমে মানুষের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ার প্রবণতা এখনও দেখা যায়নি। এই রোগে আক্রান্ত হলে ৫ দিন থেকে ১৪ দিন পরেও লক্ষ্মণ দেখা যেতে পারে। মূলত মাথা ব্যথা, পেশিতে যন্ত্রণা, শুকনো কাশি, জ্বর ও প্রবল শীত অনুভূত হয়। ২০২৪ সালে এখনও পর্যন্ত ইউরোপের দেশগুলিতে ৬৬ জন প্যারট ফিভার আক্রান্তের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এই রোগ মহামারি আকার ধারণ না করে তার ওপর নজরদারি জারি রেখেছে হু।

Related articles

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...