Sunday, May 17, 2026

সাতসকালে বল্লভ ভবনের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

সপ্তাহের শেষ দিনে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire) সরকারি সচিবালয়ে। শনিবার সকালে বল্লভ ভবনের (Ballabh Bhawan) সচিবালয়ে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে ডবল ইঞ্জিন মধ্য প্রদেশ সরকার (Madhya Pradesh Govt) বড়সড় প্রশ্নের মুখে। সরকারি সচিবালয়ে কীভাবে আগুন লাগল তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে এদিন সচিবালয় বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে। তবে শেষ পাওয়া খবর বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন ভোপালের ওই সরকারি ভবনের চার তলায় আচমকাই আগুন লেগে যায়। দাউদাউ করে বেরতে থাকে আগুন। পরে বিল্ডিংয়ের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। মূলত সরকারি ভবনে পুরনো ফাইল ও প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “বল্লভ ভবনের চার তলায় আগুন লাগার খবর পেয়েছি। ভোপালের জেলাশাসকের কাছ থেকে ওই খবর পেয়েই মুখ্যসচিবকে গোটা বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।” পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে, সেদিকে কড়া নজর থাকবে। তবে চাপে পড়ে মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন বিরোধীদের অভিযোগ, এই দুর্ঘটনার দায় কিছুতেই এড়াতে পারেন না মোহন সরকার।

Related articles

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...