Sunday, May 3, 2026

জলপাইগুড়িতে হিমঘরে ‘বিষাক্ত’ গ্যাস লিক! মৃত ১, অসুস্থ দমকল কর্মী-সহ ৩

Date:

Share post:

জলপাইগুড়ি ঘুঘুডাঙায় হিমঘরে গ্যাস লিকে ভয়াবহ দুর্ঘটনা! একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থ দমকল কর্মী-সহ ৩ জন। তাঁরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে (Jalpaiguri Madical College) চিকিৎসাধীন বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার সুস্নাত রায়।

শনিবার সকাল ৮টা নাগাদ ঘুঘুডাঙায় জনতা হিমঘরে গ্যাস লিক হয়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস (Gas) এলাকায় ছড়িয়ে পড়ে। জলপাইগুড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। হলদিবাড়ি দমকল কেন্দ্রেও খবর যায়। ডেকে পাঠানো হয় NDRF টিমকেও। আচমকা সকালে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল গিয়ে ভিতর থেকে শ্রমিকদের উদ্ধার করে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়ে। তাঁদের মধ্যে কুতুবউদ্দিন শেখ নামে বছর পঁয়তাল্লিশের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের বাসিন্দা। উদ্ধারকাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকল কর্মীও। তাঁকেও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে (Jalpaiguri Madical College) ভর্তি করা হয়েছে।

ঘুগুডাঙার ট্যাপরামারি এলাকায় ওই হিমঘরে ১ লক্ষ ৯৫ হাজার ৩৬৮ কুইন্টাল আলু রাখার ব্যবস্থা রয়েছে। সূত্রের খবর, এদিন সকালে হিমঘরের শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র মেরামতের সময় পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। গ্যাসের গন্ধে আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়ায়।




Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...