Sunday, May 3, 2026

লোকসভা ভোটের আগে বসিরহাট পুলিশ জেলায় বড়সড় রদবদল! বদলে গেল সন্দেশখালি থানার ওসি

Date:

Share post:

সন্দেশখালি (Sandeskhali) থানার (Police Station) ওসি (OC) বদল! ওসি বিশ্বজিৎ সাঁপুইকে (Biswajit Sanfui) সন্দেশখালি থেকে বসিরহাট থানায় বদলি করে দেওয়া হল। পরিবর্তে সন্দেশখালি থানার নয়া দায়িত্ব তুলে দেওয়া হল বসিরহাট পুলিশ জেলার(Basirhat Police District) স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) ওসি গোপাল সরকার গোপাল সরকারের (Gopal Sarkar) হাতে। পুলিশ সূত্রে খবর, এটা রুটিন বদলি। তবে বিরোধীদের অভিযোগ, তিন মাস আগে হাড়োয়া থানা থেকে সন্দেশখালিতে এসেছিলেন বিশ্বজিৎ। এরপর খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালি।  সেই কারণেই নাকি ওসিকে সন্দেশখালি থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি বসিরহাট থানার দায়িত্ব সামলাবেন। তবে বসিরহাট পুলিশ সুপার মেহেদী হাসান সাফ জানিয়েছেন, এটি রুটিন বদলি (Routine Transfer)। নেপথ্যে অন্য কোনও কারণ নেই।

শনিবার সকালে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বসিরহাট পুলিশ জেলার সুপার হাসান মেহেদী রহমান। তাতে জানানো হয়েছে, সন্দেশখালি থানায় বর্তমানে যে ওসি ছিলেন, সেই বিশ্বজিৎ সাঁপুইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বসিরহাট থানায়। আর বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি গোপাল সরকারকে পাঠানো হচ্ছে সন্দেশখালিতে। পাশাপাশি বাদুরিয়া থানার বর্তমান ওসি প্রশান্ত মন্ডলকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হেমনগর কোস্টাল থানায়। একইসঙ্গে বসিরহাট পুলিশ জেলায় আইনশঙ্খলার দায়িত্বে থাকা চার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষ, তাপস কান্নার, শৈলেন্দ্র মিস্ত্রি ও রাজু মণ্ডলকে বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...