Saturday, March 14, 2026

আগামিকাল দেখা হবে: ব্রিগেডে ‘জনগর্জন সভা’র প্রস্তুতি দেখে মঞ্চ থেকে বার্তা অভিষেকের

Date:

Share post:

রবিবার ব্রিগেডে ঐতিহাসিক তৃণমূলের ‘জনগর্জন’ সভা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার, বিকেল সাড়ে চারটে নাগাদ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেশ খানিকক্ষণ সভার মূল মঞ্চের খুঁটিনাটি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন অন্যান্য মঞ্চও। একসময় মাইক হাতে তুলে নেন। দেন “জয় বাংলা” স্লোগান। নেতা-কর্মীদের বলেন, “আগামিকাল দেখা হবে।“ দলের সেনাপতির ভোকাল টনিকে আরও উজ্জীবিত কর্মীরা।

পাখির চোখ লোকসভা নির্বাচন। লড়াইয়ের প্রস্তুতিতে রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’। সেখানে থেকেই ভোটের প্রচার শুরু করবে তৃণমূল। এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে বলে আশা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। তাঁদের থাকার জন্য যেসব জায়গা করা হয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখছেন অভিষেক (Abhishek Banerjee)। ব্রিগেডের সভামঞ্চও আগে দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ফের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। হাতে তুলে নেন মাইক। “জয় বাংলা” স্লোগান দেন। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামিকাল দেখা হবে। তাঁকে দেখেই প্রস্তুতিতে ব্যস্ত কর্মীরা আপ্লুত হয়ে পড়েন। হাত নেড়ে স্বাগত জানান। অভিষেকও পাল্টা হাত নাড়েন।

ব্রিগেডের সভামঞ্চও তৈরি হচ্ছে বিশেষভাবে। বিশাল ব়্যাম্প হয়েছে। সেই ব়্যাম্প ধরে একেবারে জনগণের মধ্যে পৌঁছে যেতে পারবেন নেতা-নেত্রীরা। এখন রবিবারের সভায় মমতা-অভিষেকের বার্তায় অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।





spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...