Sunday, March 15, 2026

রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্যের, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যে এই প্রথমবার। শনিবার নবান্নের তরফে ঘোষণা করা হল, রামনবমীতে জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে। উল্লেখ্য, চলতি বছরে ১৭ এপ্রিল রামনবমী।

এমনিতে নানা কারণে সরকারি ছুটি দেওয়ার নজির রয়েছে রাজ্যে। সেই তালিকাতে এবার আরও একটি নাম যোগ হল। এ বছর রাম নবমী পড়েছে এপ্রিল মাসের ১৭ তারিখ। ওই দিন রাজ্যে ছুটি থাকবে। তার আগে পয়লা বৈশাখেও ছুটি থাকবে সরকারি অফিস কাছারি। অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি আবার একটানা তিন দিন ছুটির সুযোগ তৈরি হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়ে, এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। বালায় মতুয়া মহাসঙ্ঘের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন-সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য সরকার ছুটি দেয়। এবার তাতে রামনবমীও থাকবে।

আরও পড়ুন- তৃণমূলের কর্মী-সমর্থকদের জন্য ব্যবস্থা কেমন? খতিয়ে দেখতে ইকো পার্কে অভিষেক

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...