Tuesday, April 28, 2026

এপ্রিলে কেন্দ্র না দিলে ১ মে থেকে আবাসের টাকাও দেবে রাজ্য, ব্রিগেডে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী রাজ্যের শাসকদলকে বারবার মিথ্যা অপবাদ দিয়েছেন আবাস যোজনার ঘর নিয়ে। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কতটা মিথ্যা প্রচারে মানুষকে ভুল বোঝাচ্ছেন তার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন বাংলার মানুষকে মাথার ওপরে ছাদ তৃণমূল পরিচালিত সরকারই দেবে।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “২০২১-২২ অর্থবর্ষ থেকে কোনও টাকা দেয়নি কেন্দ্র সরকার। না দিয়েই বলছে খেয়ে ফেলেছে। মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথা শুনে। মোদিবাবুকে বলব তথ্যটা যাচাই করে নিন।”

এরপরই তিনি আবাস যোজনায় বাংলার বঞ্চনার আসল ছবিটা তুলে ধরেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “কেন্দ্র দিয়েছে ২৯ হাজার কোটি, আমরা দিয়েছি ২০ হাজার কোটি। আমরা ৪৩ হাজার বাড়ি তৈরি করে দিয়েছিলাম। তারপর দু বছর ধরে বাড়ির টাকা এক পয়সাও দেননি। ১১ লক্ষ মানুষকে দেবে বলে স্ক্রুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি ১ মে-র মধ্যে বাড়ি না দেয় ১১লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব। আমাদের সরকার গরিব মানুষের জন্য তৈরি করবে।”

সেই সঙ্গে সাধারণ মানুষের অধিকার আবাসের বাড়ি নিয়ে রাজ্যের বিজেপি সাংসদদের আসল চেহারাও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “১৮টা সিটে বিজেপি জিতেছিল। কী করেছে? বাংলার মানুষ ১৮ এমপি জিতিয়েছিল। তারপর থেকে অত্যাচার শুরু করেছে। সব বন্ধ করে দিয়েছে বাংলার।”

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...