Wednesday, April 29, 2026

এবার টেস্ট ক্রিকেটে ইনসেন্টিভ নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতে বিশেষ উদ্যোগ নেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেটাররা যাতে বেশি করে টেস্ট খেলে তার জন্য নতুন ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক মরশুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তাহলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। এমনটাই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। যদিও বোর্ড সচিবের এই ঘোষণাকে খোঁচা দিয়েছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দ্রাবিড়ের কথার সঙ্গে সুরে সুর মেলাননি রোহিত। তিনি বরং বোর্ডের উদ্যোগের প্রশংসা করেছেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লেখেন, “টেস্ট ক্রিকেট সেরা ফরম্যাট আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার জন্য বোর্ড এবং জয় শাহ যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটা দেখে খুব ভাল লাগছে।” প্রসঙ্গত, জয় শাহের ঘোষণার পরে ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড় বলেছিলেন, “টেস্ট ক্রিকেট খেলার জন্য কোনও ইনসেন্টিভের দরকার হয় না। তবে এতদিন পরে যে টেস্ট খেলাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা দেখে ভাল লাগছে। টেস্ট খুবই কঠিন ফরম্যাট। বোর্ড বুঝতে পেরেছে এটা একটা পুরস্কার, কোনও ইনসেন্টিভ নয়।”

আরও পড়ুন- আইপিএল-এ কি কামব্যাক হচ্ছে না পন্থের? রইল আপডেট



 

 

 

 

 

 

Related articles

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...