Monday, May 4, 2026

অস্কারের মঞ্চে প্রায় নগ্ন জন সেনা! প্রশংসা কুড়লেন সমালোচকদের

Date:

Share post:

রেড কার্পেটে সবাই আসবেন পোশাকের নতুন নতুন আইডিয়া তুলে ধরতে। বাহারি পোশাকে পর্দার সেলেবদের সেখানে দেখতেই সবাই অভ্যস্থ। হঠাৎ যদি সেখানে কেউ নগ্ন বা প্রায় নগ্ন অবস্থায় চলে আসেন তাহলে তা অবশ্যই দর্শক সমালোচকদের কাছে একটা বিরাট চমক। তবে জন সেনাকে (John Cena) এভাবে দেখে তারপর তাঁর উদ্দেশ্য জেনে সমালোচকদের মুখে কুলুপ। প্রশংসায় ভরিয়ে দিলেন দর্শকরাও।

রবিবার ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Academy Awards) মঞ্চে বেস্ট কস্টিউম (পোশাক) ডিজাইন (Best Costume Design) বিভাগের পুরস্কার দিতে এসে আমেরিকান কৌতুকশিল্পী (comedian) জিম্মি কিম্মেল হঠাৎ বলে ওঠেন এই পুরস্কারের মঞ্চে কেউ পোশাক না পরে এলে কেমন দেখাতো। তখনই হঠাৎ দেখা যায় ব্যাকস্টেজ থেকে উঁকি মারছেন অভিনেতা জন সেনা। তাঁকে দেখেই কিম্মেল হঠাৎ নিজের বক্তব্য ফিরিয়ে নেন। বলেন এভাবে মঞ্চে কাউকে তিনি দেখতে চান না। কিন্তু ততক্ষণে মঞ্চে ঢুকে পড়েছেন অভিনেতা জন সেনা। আর তার পোশাক দেখেই বাকরুদ্ধ হয়ে যায় অ্যাকাডেমির গোটা হল।

একটি বড় আকারের খাম নিয়ে শরীরের বিশেষ জায়গা ঢেকে তিনি মঞ্চে ঢোকেন। শরীরের বাকি সব অংশ খালি। মঞ্চে এসে তাঁর প্রশ্ন পুরুষের শরীর নিয়ে কোনও মস্করার প্রয়োজন নেই। এরপর তিনি জোরের সঙ্গে বলেন পোশাক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। ততক্ষণে তাঁর পোশাকহীন শরীর দেখে চমকের ঘোর কাটিয়ে ওঠা দর্শকরা এটা বুঝেই গিয়েছেন পোশাক কতটা গুরুত্বপূর্ণ। পোশাক বিভাগের পুরস্কার দিতে এসে এরকম উদ্ভাবনী উপস্থাপনা অস্কার মঞ্চে লজ্জা নয়, শেষ পর্যন্ত সম্মান আদায় করে দেয় কুস্তিগির থেকে অভিনেতা হয়ে ওঠা জন সেনাকে।

Related articles

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...

ভোটগণনার সকালে ম্যাটাডোর উল্টে সল্টলেকে দুর্ঘটনা

সোমবার সকালে সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Road Accident)। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে যাওয়ার পথে...

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
108 এগিয়ে
বিজেপি
159 এগিয়ে
কংগ্রেস
3 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে