Thursday, May 14, 2026

বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়িতে ফের সিবিআই, তথ্য সংগ্রহ ফরেন্সিক দলের

Date:

Share post:

বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়িতে এবার সিবিআই। বিশাল কেন্দ্রীয় বাহিনী, ফরেন্সিক দল নিয়ে সিবিআইয়ের আধিকারিকেরা সোমবার সকালে বনগাঁয় পৌঁছেছেন। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রেশন মামলায় ধৃত শঙ্করের বাড়িতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েছে সিবিআই।
রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করার সময়ে ইডির আধিকারিকদের ওপর হামলা হয়। অভিযোগ, শঙ্কর আঢ্যর অনুগামীরা ইডি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাঁদের ওপর হামলা চালায়। সেই ঘটনার তদন্তেই গত বৃহস্পতিবার বনগাঁ গিয়েছিল সিবিআই। চারদিনের মধ্যে ফের সেখান তদন্তের কারণে গেল তাঁরা। পাশাপাশি বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও গেছেন তাঁরা। তাঁকেও ইডির উপর হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি শঙ্করের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সে দিনই রাতে শঙ্করকে গ্রেফতার করা হয়। শঙ্করকে নিয়ে যাওয়ার সময়ে বাধার সম্মুখীন হয় কেন্দ্রীয় সংস্থা। শঙ্করের অনুগামীরা বিক্ষোভ দেখান। এমনকি, ইডির গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। যদিও সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়ির সামনে যে আক্রমণের মুখে ইডিকে পড়তে হয়েছিল, বনগাঁয় তা হয়নি।
এদিন সিবিআইয়ের পাশাপাশি বনগাঁয় ফরেনসিক বিশেষজ্ঞরা এলাকা থেকে নমুনা সংগ্রহ করছেন, যা তদন্তে সিবিআইকে সাহায্য করবে।গত সপ্তাহে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।বর্তমানে জেলে রয়েছেন শংকর আঢ্য। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...