Friday, March 13, 2026

ডাকঘর কর্মীকে গালিগালাজ রূপঙ্কর ঘরনীর, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

ফের বিতর্কে গায়ক রূপঙ্কর বাগচী । স্থানীয় পোস্ট অফিসে আধার কার্ডের আপডেট করতে গিয়েছিলেন সস্ত্রীক। আর সেখানেই ঘটে বিপত্তি। অভিযোগ, সরকারি কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন গায়কের স্ত্রী চৈতালি লাহিড়ি। আর সেই ভিডিও ভাইরাল হতেই, পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায়, সব দায় ডাকঘর কর্মীদের ওপর চাপিয়েছেন রূপঙ্করের স্ত্রী। ঘটনার বিবরণ দিতে গিয়ে ডাকঘর কর্মীদের দাবি,বেলা সাড়ে বারোটা নাগাদ জনৈক চৈতালি লাহিড়ি এসে আধার নথিভুক্তিকরণের জন্য থাকা কর্মীকে বলেন উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দফতর থেকে আসছেন, ওনাকে তক্ষুনি সেটি করে দিতে হবে।

আধার কর্মী জানিয়ে দেন, তিনি করে দেবেন কিন্তু আগে যারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের করে তারপর। তাঁদের টপকে আগে সার্ভিস দেওয়া সম্ভব নয়, অন্তত নীতিগতভাবে তো নয়ই। এরপরই ওই কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে অহঙ্কারবশত বাগচিবাবু ভুলে যান যে উনি একজন কর্তব্যরত সরকারি কর্মচারীর সঙ্গে কী ব্যবহার করছেন, তাই ঔদ্ধত্যপূর্ণ ভাবে অশ্লীল শব্দ ব্যবহার করেন। এরপরই চৈতালিদেবী রূপঙ্করকে নিয়ে বাইরে বেরিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের সকলেই রূপঙ্কর-চৈতালীর ‘ঔদ্ধত্য’ নিয়ে প্রশ্ন তুলেছেন।

যদিও অশ্লীল শব্দ ব্যবহারের অভিযোগ চৈতালিদেবী মানতে চাননি। তার মন্তব্য, বিষয়টাকে ট্যুইস্ট করা হয়েছে। আমাদের নাটক দেখতে যাওয়ার কথা ছিল সেদিন। রূপঙ্কর বাইরে গাড়িতে ১ ঘণ্টা অপেক্ষা করে বসেছিল। অনেক সম. লাগছে দেখে পোস্ট অফিসের ভিতরে আসে এবং ঢুকে দেখে ৪-৫জন মিলে আমার সঙ্গে অভব্য আচরণ করছেন। সেটা দেখেই রূপঙ্কর আমাকে চিৎকার করে জিজ্ঞেস করে, কী হচ্ছেটা কী এখানে? সেটা ও রেগে আমাকে বলেছে। পোস্ট অফিসের কোনও কর্মীকে আক্রমণ করেনি। আমি ওকে থামিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসাই এরপর। এই সমস্ত ঘটনাগুলোকে অন্যভাবে ওই পোস্টে লেখা হয়েছে। তার আরও দাবি, তারপরও কিন্তু ওই পোস্ট অফিসের কর্মীরা আমাকে ওখানকার স্কিম বুঝিয়েছেন। আমি সময় নিয়ে কাজ করে ফিরেছি।

 

 

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...