Tuesday, February 3, 2026

উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তরবঙ্গ: আজ নজরে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি

Date:

Share post:

রবিবারের ব্রিগেডে লোকসভা নির্বাচনের (Loksabha Election Candidate Announced by TMC) প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। এই ঘটনার দুদিনের মধ্যেই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুরে তিনি যাবেন উত্তর ২৪ পরগনার হাবড়ায়(Habra)। সেখানে জনসভা করবেন। বিকেলে তিনি রওনা দেবেন জলপাইগুড়ি (Jalpaiguri)।

ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা হয়। আজ হাবড়ায় হাই ভোল্টেজ সভা। বাণীপুর আম্বেদকর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে জনসভার প্রস্তুতির পরিদর্শনে সোমবার যান বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। আজ আকাশ পথে সাড়ে এগারোটা নাগাদ হাবড়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রথমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সরকারি অনুষ্ঠান শেষ করে তিনি সভা করবেন। এই সভা থেকে তিনি লোকসভা নির্বাচনে আগে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হাবড়ায় সভা সেরে এদিন বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন জলপাইগুড়ি। রাতে থাকবেন ফুলবাড়ির উত্তরকন্যায়। ১৩ মার্চ উত্তরকন্যার কাছে ফুলবাড়ির ভিডিওকন ময়দানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। একগুচ্ছ সরকারি পরিষেবা হাতে তুলে দেবেন তিনি। এর মধ্যে যেমন রয়েছে, কাওয়াখালিতে ইডব্লুএস-এর ফ্ল্যাটের কাগজপত্র। পাশাপাশি, শিলিগুড়ি, জলপাইগুড়ি উন্নয়নকর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দফতর ও আরও কিছু সরকারি পরিষেবাও প্রধান করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে কী বার্তা তৃণমূল সুপ্রিমোর সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গে।

spot_img

Related articles

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...