Sunday, May 17, 2026

প্রতিপক্ষ হেভিওয়েট হলেও চেনা মাটিতে ল.ড়াই জমিয়ে দিলেন জুন

Date:

Share post:

এবার মেদনীপুর কেন্দ্রে অভিনেত্রী জুন মালিয়াকে লোকসভা ভোটের লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লড়াই খুব সহজ হবে না। সবকিছু ঠিকঠাক থাকলে ফের এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোট রাজনীতিতে দিলীপ ঘোষের সাফল্যের খতিয়ান একশোয় একশো। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়েই দিলীপ ঘোষ খড়গপুর (সদর) কেন্দ্র থেকে পরাজিত করেছিলেন কংগ্রেসের “অপরাজেয়” জ্ঞানপাল সোহন সিংকে। এরপর বিধায়কের মেয়াদ পূর্ণ করার আগেই বিজেপি দিলীপ ঘোষকে ২০১৯ লোকসভা ভোটে মেদনীপুর কেন্দ্র থেকে দাঁড় করায়। সেবার তিনি তৃণমূল প্রার্থী বর্ষীয়ান মানস ভূইয়াকে পরাস্ত করেন। সেই হেভিওয়েট দিলীপ ঘোষকেই এবার চ্যালেঞ্জ জানাতে নেমেছেন তৃণমূলের জুন।

তবে জুনও কম যান না। সংসদীয় রাজনীতিতে তাঁরও অভিজ্ঞতা হয়েছে। ২০২১ বিধানসভা ভোটে মেদনীপুর আসন থেকে তৃণমূলের প্রতীকে প্রথমবারের জন্য দাঁড়িয়ে জিতে সকলকে চমকে দিয়েছিলেন জুন। তাই ছোট মাঠের সাফল্যকে পাথেয় করে এবার বড় ময়দানে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূলের এই তারকা প্রার্থী।

রবিবার ব্রিগেডের ময়দানে নাম ঘোষণার হওয়ার পর সোমবার থেকেই প্রচার শুরু করে দিয়েছেন জুন। প্রতিপক্ষ হেভিওয়েট হলেও চেনা মাঠ জুনের কাছেও। তাঁর জন্ম যদিও কলকাতায় হয়েছে, তিনি কিন্তু মহিষাদল রাজপরিবারের মেয়ে, মনে করিয়েছেন জুন।

জুন বলেন, “মেদিনীপুরের সঙ্গে আমার টান আছে, সেটা আপনারা সকলেই জানেন।” গতবার এই কেন্দ্র থেকে জিতেছিল বিজেপি, দলের স্থানীয় নেতা কর্মীদের সে কথা স্মরণ করিয়ে জুন বলেন, “২০১৯ এ যা হয়েছে, ২০২৪-এ সেই ছবি আমরা বদলে দেবো। এবার আমরাই জিতব। বেশি দিন হয়তো সময় পাব না আর। প্রথম দফায় হয়তো হবে এখানের ভোট। তাই প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন- চাপের মুখে ইলেক্টোরাল বন্ডের নথি পেশ SBI-এর, আটকাতে নির্লজ্জ চাল বিজেপির

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...