Monday, March 16, 2026

লোকসভা নির্বাচন: নির্ঘণ্ট প্রকাশের পরদিনই রাজ্যে আসছেন ৪২ আয়-ব্যয় পর্যবেক্ষক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরের দিনই রাজ্যে আসছেন ৪২ জন আয়-ব্যয় পর্যবেক্ষক। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে পৌঁছে যাবেন তাঁরা। প্রথম দিন থেকেই আয় ব্যয় সংক্রান্ত সবকিছু পর্যবেক্ষণ করবেন তাঁরা। যতদিন পর্যন্ত নির্বাচন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। এর পাশাপাশি ৪২জন সাধারণ পর্যবেক্ষক এবং ৪২জন পুলিশ পর্যবেক্ষক আসবেন প্রত্যেক কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন। ভোট শেষ না হওয়া পর্যন্ত তারাও থাকবেন এই রাজ্যে।

এর পাশাপাশি একজন বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং একজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক আসবেন ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার কিছুদিনের মধ্যেই এই রাজ্যে। তবে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে আরও অনেক পর্যবেক্ষক বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হতে চলেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ফেলেছে এবং সেখানে নির্দেশ দিয়েছে শুধু শুধু ঘুরে বা বসে থেকে কোন কাজ নয়, একেবারে বুথে গিয়ে এবং বুথ স্তরে সব কিছুকে পর্যবেক্ষণ করতে হবে। যার জন্য পর্যবেক্ষকদের গাড়িতে জিপিএস সিস্টেম লাগানো থাকছে যা খুব সহজেই নির্বাচন কমিশন প্রত্যেককে দিল্লি থেকে বসেই এক নিমেষে তাঁদের গতিবিধি নজরদারি করতে পারবে। যে সমস্ত পর্যবেক্ষকরা আসবেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের সঙ্গেও তারা কথা বলতে পারেন এবং প্রত্যেক পর্যবেক্ষক তার নিজের এলাকায় গিয়ে পৌঁছানো মাত্রই সাধারণ মানুষের কাছে তাদের দূরভাষ ও যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া হবে। এমত অবস্থায় রাজ্যে ৮০৪৫৩টি বুথ আছে যার মধ্যে ৫২শতাংশ বুথে এবার ওয়েব কাস্টিং করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক কর্তার বক্তব্য অনুযায়ী এই সংখ্যাটা ভোটের সময় বাড়তেও পারে। বাকি বুথগুলোতে যেখানে ওয়েব কাস্টিং করা হবে না সেখানে সিসিটিভি, ভিডিওগ্রাফি এবং মাইক্রো অফসার্ভার রাখা হবে। অর্থাৎ কিনা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই জাতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলি মাঠে নেমে খেলার আগেই।

আরও পড়ুন- অনুমোদন রাজ্যপালের, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায়

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...